বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

চেক বিতরণ অনুষ্ঠানে, এই সরকারের আমলে কেউ অসহায় ও বিপদে থাকবে না: জেলা প্রশাসক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকারের আমলে কেউ অসহায় ও বিপদে পড়ে থাকবে না। কারন এই করোনা কালে পৃথিবীর অনেক দেশ যখন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছে এবং খাদ্য সংকটে পড়েছে, তখনও বাংলাদেশ অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেইসাথে করোনায় অসহায় ও কর্মহীন মানুষের দ্বারে দ্বারে সরকারের নির্দেশে সরকারী প্রতিষ্ঠানগুলো খাদ্য পৌঁছে দিচ্ছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসামরিক প্রশাসনে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুত্বর আহত হয়ে স্থায়ী অক্ষম সরকারী কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এই কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা সংক্রম এবং মৃত্যু থেকে জনগণকে রক্ষা করতে দেশের অর্থনীতির চাকা স্তব্ধ করে কঠোর লকডাউন এর নির্দেশনা দিয়েছেন। এছাড়াও দেশে প্রায় দেড় বছর ধরে লকডাউন চলছে বলে জানান তিনি। জেলা প্রশাসক বলেন, করোনা চিকিৎসা করতে যেমন চিকিৎসক, নার্স ও সম্মুখ সারির যোদ্ধাদের সরকার অনুদান দিয়েছেন, তেমনি এই সকল পরিবারকেও তিনি আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। কারন তিনি সবার কথা ভাবেন। প্রধানমন্ত্রীর অঙ্গিকার কেউ না খেয়ে থাকবে না। কেউ অসহায় হয়ে থাকবেনা এবং কেউ গৃহহীন হয়ে থাকবেনা।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে দেশে করোনা ব্যপকহারে বেরে গেছে। প্রতিদিন হাজার হাজার লোক সংক্রমিত হচ্ছে এবং শতাধীক লোক মারা যাচ্ছে । এই বাস্তবতায় করোনা থেকে বাঁচতে সবাইকে সরকারী বিধি নিষেধ মানা এবং খুব প্রয়োজনে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি। সেইসাথে আগামী বৃহস্পতিবার থেকে বিনা প্রয়োজনে কাউকে বাড়ির বাহিরে না আশার আহবান জানান জেলা প্রশাসক।

বক্তব্য শেষে তিনি ৫৮ জন মৃত কর্মচারীর প্রতিটি পরিবারের মধ্যে ৮,০০,০০০.০০(আট লক্ষ) টাকা মোট ৪,৬৪,০০০০০.০০(চার কোটি চৌষটি লক্ষ) টাকা, ২০১৬ সালের পূর্বে মৃত ৪ জন কর্মচারীর পরিবারের মধ্যে ৫,০০০০০.০০(পাঁচ লক্ষ টাকা) মোট ২০,০০০০.০০(বিশ লক্ষ) টাকা এবং স্থায়ী অক্ষম ২জন কর্মচারীর মধ্যে ৪,০০০০০.০০ (চার লক্ষ) করে মোট ৮,০০০০০.০০(আট লক্ষ) টাকা সহ সর্বোমোট ৪,৯২,০০০০০.০০(চার কোটি বিরানব্বই লক্ষ) টাকা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি আকতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin