নিজস্ব প্রতিবেদক: সারাদেশব্যাপি চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহে মানুষ থেকে শুরু করে সকল প্রাণীকুল পরেছে মহাবিপদে। তীব্র গরমে প্রাণীকুলের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। এই সব থেকে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। তৃষ্ণার্ত এই মানুষগুলোর তৃষ্ণা মেটাতে বুধবার রাজশাহী মহানগর ছাত্রদল নেতা, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের উদ্দ্যোগে নগরীর সোনাদীঘির মোড়ে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, সহ-দপ্তর সম্পাদক নিয়ন শেখ, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সাফিউল আলম, ইয়াসির আরাফাত, আব্দুল্লাহ আল নোমান, তানভির ইসলাম, মাহির খন্দকার, অয়ন কুমার দাস, তন্ময় শর্মা ও আহনাফ শাহরিয়ার অয়নসহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ।