রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জনগণকে সাথে নিয়ে উন্নয়নের রাজনীতি করে আওয়ামী লীগ, পুঠিয়া উপজেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে: লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুঠিয়া সরকারি পি.এন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের ইতিহাসে যত অর্জন, সবকিছুতে গৌরব উজ্জ্বল ভুমিকা পালন করেছে আওয়ামী লীগ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান। আওয়ামী লীগ কখনো বিএনপির মতো মিথ্যার রাজনীতি করে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে উন্নয়নের রাজনীতি করে। আগামী নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতির হিংসভাগই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, দেশকে মায়ের মতো মমতা দিয়ে ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ সকল উন্নয়ন আজ দৃশ্যমান। গতকাল পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শতভাগ বিদ্যুতের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশের উন্নয়ন দেখে অনেকের গায়ে জ¦ালা ধরে।

তিনি আরো বলেন, দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি করোনাকালীন সময়ে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশও স্তব্ধ হয়ে থাকলো। তখনও শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতি সচল ছিল। করোনার দুঃসময়ে দফায় দফায় খাদ্য, নগদ অর্থসহ সকল সহায়তা মানুষকে প্রদান করা হয়েছে। বাংলাদেশের মানুষ সুখের মুখ দেখেছে, উন্নয়ন দেখেছে। দেশের মানুষের মাথা খারাপ হয়নি যে সুখে থাকতে ভূতে কিলায় অবস্থা হবে। বিএনপি অথবা অন্য কেউ যেন ক্ষমতায় আসার দুঃস্বপ্ন না দেখে।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম ও সদস্য নুরুল ইসলাম ঠান্ডু। উদ্বোধক হিসেবে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বক্তব্য দেন। সম্মেলনে আরো বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদস সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু। সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার রহিম কনক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin