রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরা ১৭নং ওর্য়াড

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬৩৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি


জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে র‌্যালি শেষে নগর ভবনের এনেক্স সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওর্য়াড কাউন্সিলর ও জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি রুহুল আমিন টুনু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা ডঃ এ বি এম শরীফ উদ্দীন, রাসিক সচিব মশিউর রহমান, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকতা ডাঃ এফ এ এম অাঞ্জুমান আরা বেগম প্রমুখ।

এবছর জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ এবং বিশেষ অবদান রাখায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওর্য়াডের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১৭নং ওর্য়াড, যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করেছে ২৩ ও ২৮ নং ওর্য়াড।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জে.সি/সুপ্রভাত রাজশাহী 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin