নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী সড়ক পরিবহন শ্রমিক দল, রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে শুক্রবার রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়বাদী সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মরহুম শাইরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বাংলাদেশ জাতীয়বাদী সড়ক পরিবহন শ্রমিক দল রাজশাহী বিভাগের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী মহানগরের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রঞ্জুর সভাপতিত্বে এবং রাজশাহী বিভাগ এবং রাজশাহী মহানগরের সদস্য সচিব সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি জাকির হোসেন রিপন, বর্তমান আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, বাংলাদেশ জাতীয়বাদী সড়ক পরিবহন শ্রমিক দল রাজশাহী জেলার সদস্য সচিব মেরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলী, নাটোর জেলা জাতীয়বাদী সড়ক পরিবহন শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদ, সড়ক পরিবহন শ্রমিক দল নেতা এরশাদ আলী পল্টু ও রোমান এবং ছাত্রদল রাজশাহী মহানগরের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বাংলাদেশ জাতীয়বাদী সড়ক পরিবহন শ্রমিক দলের অন্যান্য সদস্য এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, এই সরকার একেবারে নির্যাতনের শেষ সীমায় পৌঁছে গেছে। রোজা হচ্ছে মুসলমানদের সিয়াম স্বাধনার মাস। এই মাসে ধর্মপ্রান মুসলমান মানুষ সারাদিন রোজা রেখে ধনী গরিব সবাই মিলে একসাথে এক কাতারে বসে আনন্দের সাথে ইফতার করেন। কিন্তু এই জালিম সরকার ইফতার মাহফিল নিষিদ্ধ করে দিয়েছে। এটা করে তারা ভারতের তাবেদারী করছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন এই জালিম সরকার যাই বলুক বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সমাজের গরীব দু:খি ও সাধারণ জনগণকে নিয়ে নিয়মিত ইফতার মাহফিলের আয়োজন করবে।
বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকো ও সড়ক পরিবহন শ্রমিক দল নেতা মরহুম শাইরুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মী এবং সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ সবার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।