বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা মহিলা দলের আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পদ্মার পাড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন এবং অধ্যাপক সিরাজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটু, কাঁটাখালী পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান দুলাল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক রতœা বেগম, দপ্তর সম্পাদক রোমেলা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল রেখা ও নার্গিস এবং সহ-সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভীন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও যুগ্ম আহবায়ক আরফিন কনকসহ মহিলাদল বিভিন্ন থানা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নানামূখী প্রতিভার নেতা। তিনি নারী উন্নয়নের কথা চিন্তা করে আজকের এইদিনে মহিলা দল গঠন করেছিলেন। তিনি মনে করতেন একটি গোষ্ঠিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই নারীদের উন্নয়ন, কর্মমুখীকরণ এবং লেখাপড়া শিখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সহযোগিতা করার লক্ষে তিনি এই দল গঠন করেন।

তারা আরো বলেন, এখন দেশে কারো স্বাধীনতা নাই। নারীরা পদে পদে লাঞ্ছিত, নির্যাতন ও ধর্ষনের শিকাড় হচ্ছে। দেশে কোন প্রকার আইনের শাসন না থাকা এবং বিচারহীনতার কারনেই এই অবস্থা হয়েছে। দেশের তিনবারে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৮ বছর বয়সেও জেল দিয়ে কারাগারে রেখেছে। তাহলে সাধারণ জনগণের কি অবস্থা তা সবাই বুঝতে পারছেন।

এখন সময় এসেছে এই ভোটার বিহিন সরকারের পতনের। হয়ত খুব দ্রæত সময়ের মধ্যে কেন্দ্র থেকে সরকার পতনের আন্দোলনের রুপ রেখা তেরী হবে এবং ঘোষনা আসবে। এই আন্দোলনে সবাইকে রাজপথে নেমে সরকার পতনের আহবান জানান বক্তারা। বক্তব্য শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত সদস্য, সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin