রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সভা ও দোয়া

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাববাদী মহিলা দলের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের টিম লিডার বেগম জাহান পান্না।

নগরীর ভদ্রা আবাসিক এলাকায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অত্র টিমের সদস্য লাভলী রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহিদুন নাহার কাজি হেনা, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সদস্য রোকসানা বেগম টুকটুকি, পূর্ণিমা ইসলাম, নুর আফরোজ জ্যোতি, মাহফুজা বেগম ঝর্না ও গুলসান আরা মমতা। এছাড়াও রাজশাহী মহানগর মহিলা দলের নেতৃ পুতুল, ডেইজি, রোজি, রিতা ও তুলি উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী বিভাগের সকল জেলায় মহিলাদলের কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। সেইসাথে এ বিষয়ে করনীয় সমুহ রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়। এছাড়াও মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ এবং সাংগঠনিক টিমের সদস্যরা টিম লিডারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনা শেষে অসুস্থ্য বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, বিএনপি নেতাকর্মী ও সকল অসুস্থ্য ব্যক্তির সুস্থতা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ সকল মৃত সকল বিএনপি নেতাকর্মী রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin