রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাতীয় ছাত্র সমাজের সভাপতি হাফিজুর, সম্পাদক বাবুল

  • প্রকাশ সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল। আজ শনিবার বিকেল ৫ টায় নগরীর কুকিজার চাইনিজ রেস্তরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমানকে সভাপতি এবং বাবুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

জাতীয় ছাত্র সমাজের বিভাগীয় কমিটির আহবায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্সের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, রাজশাহী জেলা জাপার আহŸায়ক এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রাহাত হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাজিদ রওশন ঈশান, জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে জাপা নেতা মাইনুল ইসলাম, ফরমান আলী, রকিবুল ইসলাম রকি ও আব্বাস আলী উপস্থিত ছিলেন।

সম্মেলনের পূর্বে জাপা ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নগরীর সিএনবি মোড় থেকে শুরু হয়ে লক্ষীপুর এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin