মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশ সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে দ্য ডেইলি সানের সাংবাদিক রফিক আলমকে। আর সদস্য সচিব করা হয়েছে আজকের পত্রিকার সাংবাদিক রিমন রহমানকে।
শনিবার সকালে নগরীর উপশহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী এবং নির্বাচন কমিশনার ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাঁরা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরে তাঁদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য ১৩ জন সদস্য হলেন- এসএইচএম তরিকুল ইসলাম, হাবিবুর রহমান পাপ্পু, গুলবার আলী জুয়েল, আলী এহেসান তুহিন, সোহরাব হোসেন সৌরভ, কামরুজ্জামান বাদশা, সৈয়দ মাসুদ, আল-ফাত্তা সামাদ, রাজিব, ফজলুল করিম বাবলু, রাইহান ইসলাম রনি, মিলন শেখ এবং আবিদ হাসান সানু। নতুন আহ্বায়ক কমিটি আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে।

এর আগে সভার শুরুতে জাতীয় সাংবাদিক সংস্থার চারঘাট উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার কার্যক্রম চলছে ১৯৯৮ সাল থেকে। দীর্ঘ দিন ধরেই চারঘাট উপজেলা শাখায় এর সংগঠক ছিলেন মোজাম্মেল হক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin