বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জামায়াতে ইসলামী বাংলাদশের বিক্ষোভের অনুমতি চেয়ে আবেদন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুলাই রাজশাহী মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য আরএমপির কমিশনার বরাবর আবেদন করেছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা পৌনে ১০ টার দিকে আরএমপির সদর দপ্তরে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আবেদনপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের আবেদন পত্রটি আরএমপির সদর দপ্তরের প্রধান ফটকে জমা নেয় গোয়েন্দা সংস্থা সিটিএসবির সদস্যরা। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সহ-দপ্তর সম্পাদক আহসান হাবীবের পক্ষে আবেদনপত্রটি জমা দেন সংগঠনটির নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

আবেদনপত্র জমা দেয়া শেষে এডভোকেট আবু মোহাম্মদ সেলিম সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ জুলাই রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী। সংগঠনটি শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে চায়। এজন্য তারা পুলিশের অনুমতি চেয়েছে। তারা আশাবাদী পুলিশ তাদেরকে শান্তিপূর্ণ এই কর্মসূচি পালনের জন্য অনুমতি দেবেন। তবে পুলিশ অনুমতি না দিলে দল সাংগঠনিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট সেলিম রেজা মাসুম, এডভোকেট হাসানুল বান্না সোহাগ, এডভোকেট জয়নাল আবেদীন জুয়েল, এডভোকেট ফিরোজ, এডভোকেট মিনহাজ ও এডভোকেট সালাউদ্দিন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin