নিজস্ব প্রতিবেদক: জামিনে মুক্ত হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি নেতা আনোয়ার হোসেন ও মিজানুর রহমান মিজানসহ একইসাথে আটককৃত নয়জন। রোববার ঢাকার সিএমএম আদালত হতে তাঁদের জামিন দেয়া হয়।
এডভোকেট আসাদুজ্জামান, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ ২৫ থেকে ৩০জন এডভোকেট হেয়ারিং এর সময় উপস্থিত ছিলেন। তারা সবাই এটাকে সম্পূর্ন রাজনৈতিক ও মিথ্যা মামলা বলে আখ্যায়িত করে জামিন আবেদন করেন বলে জানা গেছে।
উল্লেখ্য ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় এক দফা আন্দোলনের অংশ হিসেবে মহাসমাবেশ হওয়ার কথা ছিলো। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনমুতি না পাওয়ায় বৃহস্পতিবারের মহাবেশ স্থগিত করে পরেরদিন শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহন করে বিএনপি। আর এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকাতে তাঁদের আটক করা হয়।