বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শফির মুক্তির দাবীতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাসদ রাজশাহী মহানগর ও জেলার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তির দাবীতে তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। গনক পাড়া বাটার মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে আলুপট্টি ও সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ করেন। সেখানেই বিক্ষোভ সমাবেশে করেন নেতৃবৃন্দ।

মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর সহ-সভাপতি মোশাররফ হোসেন, শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জুয়েল খান, পাভেল ইসলাম মিমুল ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা সোহেল রানা।

সমাবেশ থেকে জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবী করেন। এজাহারে নাম না থাকার পরেও কেন একজন বীরমুক্তিযোদ্ধা, জেষ্ঠ নাগরিক ও একজন জনপ্রতিনিধিকে কোন প্রভাবশালীর কথিত চাপে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো। সেই জবাবদিহিতারও দাবী করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে খুব দ্রুত বাঘার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জাসদ নেতা শরাফত উল্লাহ, পুতুল কান্তি ভট্টাচার্য, মাসুম আহমেদ, এ কে এম বাহাউদ্দিন বাহার, আশরাফুল আলম সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম শিবলী, গাজী আলমগীর কবীর, মাহমুদ হোসেন রাসেল, মানিক সরকার, সৈয়দ জোহেব রনি, মাসুদ রানা ও ছাত্রনেতা শিহাবউদ্দিন সোহাগসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin