শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

জিম্বাবুয়ে সফরের আগে দুঃসংবাদ দিলেন মুশফিক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুলাইতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ দল। এই সফরে টাইগাররা খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

এই সফরে দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হতে পারে এমন খবর শোনা যাচ্ছে কদিন ধরেই। তবে দল ঘোষণার আগেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলবে না মুশফিকুর রহিম।

সোমবার সংবাদ মাধ্যমকে নান্নু বলেছেন, “মুশফিক আমাকে জানিয়েছে সে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চায় না। এর কারণ, লম্বা সময়ের জৈব সুরক্ষা বলয়। কদিন পরই আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আসবে সফরে। তখন আবারও থাকা লাগবে জৈব সুরক্ষা বলয়ে।”

মুশফিকের আবেদনে সাড়াও মিলবে। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান নির্বাচক।

“আমরা এখনও সিদ্ধান্ত নেইনি মুশফিকের ব্যপারে তবে তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই।”

সফরে দুটি টেস্ট খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে এঁকোটি টেস্ট কমিয়ে এঁকোটি টি-টোয়েন্টি ম্যাচ বাড়াতে। সে অনুযায়ী আগামী ৭ জুলাই হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। তার আগে ৩-৪ জুলাই রয়েছে দুইদিনের অনুশীলন ম্যাচ। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে এবং ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এদিকে জিম্বাবুয়ে সফরের শুরুতে সাত দিনের কোয়ারেন্টিনের কথা বলা হলেও বিসিবি থেকে চেষ্টা করা হচ্ছে এটি যেন তিন দিনে কমিয়ে আনা যায়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin