বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জিয়া পরিষদ রাবি কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্চে অনুষ্ঠিত হয়। সোমবার অনুষ্ঠিত সভায় রাবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মোহা. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর রফিকুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. কুদরত-ই- জাহানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদের উপদেষ্টা প্রফেসর মোহা. নজরুল ইসলাম, রাজশাহী ড্যাব এর সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী প্রফেসর ড. আখতার হোসেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও জিয়া পরিষদ রাজশাহী বিভাগীয় সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

কোরআন তেলওয়াত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফরিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তৃতায় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. সি এম মোস্তফা, প্রফেসর ড. হাবীবুর রহমান, প্রফেসর ড. গোলাম ছাদিক, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. আব্দুল আলিম, প্রফেসর ড. সোহেল হাসান, প্রফেসর ড. আমিনুল হক, প্রফেসর ড. আব্দুল মতিন, প্রফেসর ড. আমিরুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ সরোয়ার জাহান ও প্রফেসর ড. সাইফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রচার সম্পাদক প্রফেসর জহুরুল হক, সহ প্রচার সম্পাদক ড. নইম ফারুকীসহ প্রায় অর্ধশতাধিকের বেশী শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বুদ্ধিবৃত্তিক দায়িত্বের পাশাপাশি রাজপথের চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেক দেশ ও দেশের মানুষের উপর চেপে বসা দুর্বৃত্ত শাসন থেকে মুক্তি সূদুর পরাহত বলে সভায় বক্তারা মত ব্যক্ত করেন। এজন্য সভা থেকে সবাইকে চলমান আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শেষে পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দীর্ঘদিন কারান্তরীণ আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়ায় মহান আল্লাহ তা-আলা’র নিকট প্রার্থনা করা হয় যেনো তিনি আবারো দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে পারেন। সেইসাথে জিয়া পরিবারের সকল সদস্যের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin