শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

জেএফএ অনুর্ধ-১৪ চুড়ান্ত পর্বের জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৬ বার দেখা হয়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আজ বুধবার (১ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই গ্রুপে ৮টি দল নিয়ে চুড়ান্ত পর্বের জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ক্সবাজার জেলা ৩-১ গোলে ময়মসসিংহ জেলাকে হাড়ায়।

বিজয়ী দলের পক্ষে প্রনচি মারমা ২টি ও থুইন মারমা ১ুটি গোল করেন। দিনের অন্য খেলায় ব্রাক্ষনবাড়িয়া জেলা ১-০ গোলে পঞ্চগড় জেলাকে হারায়। বিজয়ী দলের জেসমিন জয়সুচক গোলটি করেন। আগামীকালকের খেলায় স্বাগতিক রাজশাহী, ফরিদপুর, মাগুরা ও খুলনা জেলা দল অংশ নেবে।

এই চ্যাম্পিয়নশীপের ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী । এর আগে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুড়ান্ত পর্বের খেলা দেয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এভাবে খেলাধুলা চলতে থাকলে ছেলেমেয়েরা বিপথগামী হবেনা।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল ,আহবায়ক আজিজুল আলম বেন্টু, সদস্য সচিব আহসানুল হক পিন্টু, নির্বাহী সদস্য শামসুজ্জামান রতন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমানসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin