নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১২ জানুয়ারী বুধবার রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে শিবপুর স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি’র মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১০জানুয়ারী) বেলা ১১টার দিকে নগরীর ভদ্রা আবাসিক এলাকায় অনুষ্ঠিত সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
উপস্থিত ছিলেন রাজাপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ৩নং ওয়ার্ড বিএনপি’রর সভাপতি ওয়াজির উজির, ৬নং ওয়ার্ডি বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি, ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম রেজা ও ৩৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস শুকুর।
আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল ও মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো।
এছাড়াও রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি মুসলিমা বেগম বেলী, সহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর অবস্থা পূর্বের ন্যায় রয়ে গেছে। কোন প্রকার উন্নতি হচ্ছে না। এত কিছুর পরেও এই সরকার বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছেনা। বেগম জেয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য এই মহাসমাবেশ করা হচ্ছে। সমাবেশে সময়মত সকল নেতাকর্মীদের যে কোন মুল্যে বানেশ্বর সংলগ্ন শিবপুরের স্কুল মাঠে পৌঁছানোর নির্দেশনা প্রদান করেন।

তিরি আরো বলেন, এই অনির্বাচিত সরকার বিএনপি’র সমাবেশ দেখে ভীত হয়ে পড়েছে। এই সমাবেশেও যেতে বাধা এবং আওয়ামী লীগের দোসর বাস মালিকগণ বাস বন্ধ করে দিতে পারে। বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র পুণরুদ্ধার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন করার এই সমাবেশে যে ভাবে পারবে সেভাবেই গণতব্য স্থলে পৌঁছানোর কথা বলেন তিনি।
উপস্থিত নেতৃবৃন্দ সকল বাধা অতিক্রম করে সমাবেশ সফল করতে প্রয়োজনে পায়ে হেটে হলেও নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে নিয়ে সমাবেশস্থলে পৌঁছে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বেগম খালেদা জিয়ারসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য নেতাকর্মীর রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত সকল মুসলমানের আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।