রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

জ্বালানী তেল ও সারের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জাপার বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সকল প্রকার জ্বালানী তেল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগর জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। বুধবার রাজশাহী মহানগরীর গণকপাড়াস্থ মহানগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি রাহাত হোসেনের সভাতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেযারম্যান সাইফুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন, নগর জাপার আহবায়ক কমিটির ১নং সদস্য সাইফুল ইসলাম খোকন, কেন্দ্রীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক ওসিউর রহমান দোলন, যুব সংহতির রাজশাহী মহানগর সভাপতি সাজিদ রওশান ইশান, মতিহার থানা সভাপতি সান্নান সরকার, পবার সভাপতি ফরমান আলি ও গোদাগাড়ীর নাসির উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জাপার সিনিয়র নেতা সালাহ উদ্দিন মিন্টু।

সমাবেসে নেতৃবৃন্দ বলেন, আর সময় নেই। তেল ও সার আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এগুলোর দাম কমানোর জন্য এখনি মাঠে নামতে হবে। বাংলাদেশের কৃষকরা না বাঁচলে দেশ বাঁচবে না। আন্দোলনের মাধ্যমে তেল, সারের দাম কমাতে সরকারকে বাধ্য করা হবে। এ লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin