শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ঝিলিম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি পাল। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এসময় চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান প্রতিটি ওয়ার্ডে সম উন্নয়নের আশ^াস দেন।

ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি পাল জানান, ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৯ লাখ ৬৯ হাজার ৯৭৬ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৯ লাখ ৪৯ হাজার ৯৭৬ টাকা। উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে এগিয়ে রাখা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্ষুদ্রজাতিসত্বার জনগণ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin