বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ট্রাক শ্রমিক নেতা আনারের শীতার্তের মধ্যে কম্বল বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শীত জেকে বসেছে। এই শীতে সকল শ্রেণি পেশার মানুষ অত্যন্ত কষ্টে পড়ে গেছে। শীতের দাপটে বাহিওে বেড় হওয়া যাচ্ছেনা। সব থেকে বেশী বিপদে পড়েছে ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষ গুলো। এই সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন অনকে দাতা মানুষ। তাঁদের মধ্যে একজন হচ্ছেন শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনার। তিনি রাজশাহী মহানগরীর ২৮ ও ২৯ নং ওয়ার্ডের ২০০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মহানগরীর খোজাপুর মহব্বত মন্ডলের মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর দিক নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নুরু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনার একজন শ্রমিক হয়েও সমাজ সেবা কওে যাচ্ছে। আগামীতেও তাঁর এই কার্যক্রম অব্যহত থাকবে। তিনি বলেন, রাজশাহীতে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে অনেকেই কম্বল বিতরণ করছেন। প্রধানমন্ত্রী ও আমাদের রাসিক মেয়রের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। সেইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এএইচএম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা শহীদ হয়েছেন, তাদের আত্মার শান্তির জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি শরিফুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক লোলো ও বাস ইউনিয়ন শ্রমিক নেতা সজল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin