রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ডাক্তার-নার্স ট্রান্সপোর্ট সেক্টর কন্ট্রোল করে না: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৮২ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। আর এ সংক্রমণ বাড়ছে রাস্তা-ঘাটে। এই সংক্রমণ কমাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৭ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের সংক্রমণ কমাতে হবে। সংক্রমণ হাসপাতাল-ক্লিনিকে তৈরি হয় না, রাস্তা-ঘাটে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সংক্রমণের হার বাড়ছে। ডাক্তার-নার্স তো ট্রান্সপোর্ট সেক্টর কন্ট্রোল করতে পারবে না। ফেরি কন্ট্রোল করতে পারবে না। ফ্যাক্টরি কন্ট্রোল করতে পারবে না। আমাদের জনগণের সাপোর্ট দরকার। জনগণ পারবে এই ইনফেকশনের হার কমাতে। বিভিন্ন বাহিনী যারা দায়িত্বে আছে, ট্রান্সপোর্ট সেক্টরে যারা আছে তারা কন্ট্রোল করতে পারবে।’

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘টিকা নিতে হবে। আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কাররা টিকা পেয়ে গেছে। ছাত্ররা মোটামুটি পেয়ে গেছে। এখন গ্রামে যাদের মৃত্যুর হার বেশি হচ্ছে, তাদের আগে টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি।’ উল্লেখ্য, গত ৪ আগস্ট এক সপ্তাহের ব্যবধানে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

সেদিন অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘গত সাত দিনে করোনার তিন লাখ ৯২ হাজার ৯৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক লাখ ১৬ হাজার ২৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় ৫৩ হাজার ৭৪৯ জন বেশি। চলতি সপ্তাহে ৪৮০ জন বেশি মারা গেছেন। জানুয়ারি থেকে সংক্রমণের যে চিত্র তাতে জুলাই মাসে সবচেয়ে বেশি সংখ্যক রোগী আমরা দেখেছি। আগস্ট মাসেও রোগীর সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin