শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে জেলা যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর ঢাকাতে বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করতে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সল সরকার ডিকো।

উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন প্রাং, তরিকুল ইসলাম রাজন, রবিউল ইসলাম কুসুম, সাহানেয়াজ খুরশেদ রেজভী, মারুফ হোসেন,কে এইচ রানা শেখ, হাবিবুর রহমান হাবিব, সাহেব জাদা ও ডালিম সহ ২৩ ইউনিটের নেতৃত্ববৃন্দ।

প্রধান অতিথি বলেন, ২৮ অক্টোবরের সমাবেশ সরকার পতনের সমাবেশ। এই সমাবেশ সব থেকে গুরুত্বপূর্ন। সরকার পতনের সমাবেশে যেকোন মূল্যে ঢাকায় যাওয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin