বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ঢাকায় সমাবেশ সফল করতে চারঘাট ও বাঘা উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা করেছে বিএনপি। অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সকল রাজবন্দির মুক্তির এক দফা আন্দোলনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে রাজশাহী জেলার অন্তর্গত চারঘাট ও বাঘা উপজেলা বিএনপি’র আয়োজনে রোববার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল।

সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মাস্টার, আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক জাহিদ হোসেন মাস্টার, আড়ানী ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন, চারঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি সুজন আলী ও চারঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তোতা আলী সহ চারঘাট-বাঘা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন।

প্রধান অতিথি বলেন, ঢাকার মহাসমাবেশে যেতে বিগত দিনের ন্যায় পদে পদে বাধার সৃষ্ঠি হতে পারে। এই পরিস্থিত মোকাবেলা করে সঠিক সময়ে সমাবেশ স্থলে পৌঁছাতে হবে। এজন্য সকল প্রস্তুতি সবাইকে রাখতে হবে। কারণ এই অবৈধ সরকারকে বিতারিত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নাই। তাই যতই বাধা আসুক, সকল বাধা দুপায়ের নিচে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই পরিকল্পনা ও সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin