বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ঢাকায় সমাবেশ সফল করতে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা, স্থগিত রাজশাহীর গণপদযাত্রা

  • প্রকাশ সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা করেছে বিএনপি। অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সকল রাজবন্দির মুক্তির এক দফা আন্দোলনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, সৈয়দ মোহাম্মদ মহসিন, জাহান পান্না, অধ্যাপক আব্দুস সামাদ, গোলাম মোস্তফা মামুন, রোকনুজ্জামান আলম, তাজমুল তান টুটুল, আলী হোসেন, আব্দুর রাজ্জাক, তোফায়েল হোসেন রাজু, সিরাজুল ইসলাম, জাকিরুল ইসলাম বিকুল।

আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিরক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, আগামী ২৭ জুলাই ঢাকার সমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। এক দফা দাবী আদায়ের সমাবেশ সফল করতে তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন। সেই সকলকে যে কোন মূল্যে ঢাকায় যাওয়ার জন্য আহ্বান জানান। সেইসাথে ২৮ জুলাই রাজশাহীর গণপদযাত্রা স্থগিত ঘোষনা করেন তিনি। কেন্দ্র থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই সমাবেশ হবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin