মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঢাকা বিশ্ববিদ্যালেয়ে শিক্ষক মোর্শেদকে বাসা ছাড়ার নোটিশের নিন্দা জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবি শাখা

  • প্রকাশ সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভিন্নমত পোষন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বাসা ছাড়ার নোটিশ দিয়েছে অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঐ শিক্ষক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ( ইউটিএবি) এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। সম্পূর্ন রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আবাসিক বাসা ছাড়তে নোটিশ দেয়ায় জাতীয়তবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদে তাঁরা উল্লেখ করেন ২০১৮ সালের ২৬ মার্চ একটি জাতীয় দৈনিকে স্বাধীনতা দিবস সংখ্যায় ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধনকের কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর এক সিন্ডিকেট এর সিদ্ধান্তে মোর্শেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অব্যাহতি দেয়া হয়। এ নিয়ে উচ্চ আদালতে মামলা করলে সে মামলা বর্তমানে চলমান রয়েছে। মামলা সুরাহা না হতেই তাঁকে বাসা ছাড়ার নোটিশ অগ্রহনযোগ্য বলে অবিহিত করেন রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তা। সেইসাথে ফোরামের পক্ষ থেকে এই অমানবিক নির্দেশ প্রত্যাহার করার জোরর দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin