বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা

তানোরে জেলা পরিষদ ডাকবাংলো উদ্বোধন করলেন প্রশাসক এশা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলো প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে নবনির্মিত ডাকবাংলোটির শুভ উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা আনুষ্ঠানিকভাবে ডাকবাংলোটির শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জেলা পরিষদের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তানোর জেলা পরিষদ ডাকবাংলোটিও সুন্দর, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবার মান আরও উন্নত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান। এছাড়া তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার, পুঠিয়া উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলোগুলো সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তানোর জেলা পরিষদ ডাকবাংলোর নির্মাণ ও আধুনিকায়নের ফলে এখানে আগত অতিথিদের আবাসন সুবিধা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ডাকবাংলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর সার্বিক ব্যবস্থাপনা, অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin