নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সরকারের দায়েকৃত ভিত্তিহীন ও মিথ্যা মামলা আজ্ঞাবহ আদালত কর্তৃক ফরমায়েশী রায় এবং ঢাকায় বিএনপির কর্মসূচীকে কেন্দ্র করে গ্রেপ্তার, হামলা ও মামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ এবং আটককৃতদের নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনসহ মহিলা দলের সকল নেতৃবৃন্দ।
গত ২আগস্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিনী জোবাইদা রহমানকে পর্যায়ক্রমে ৯বছর ও ৩ বছরের কারাদন্ড প্রদান করে ফরমায়েশি আদালত। এছাড়াও ২৮জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপি’র মহাসমাবেশের পূর্বে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে রাজধানী ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা সহ জনপ্রিয় নেতৃবৃন্দদেরকে আটক করে মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান নেতৃবৃন্দ।
তারা বলেন, মহাসমাবেশের পূর্বরাত্রে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন টিটু, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তানোরের সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখসহ অসংখ্য নেতাকর্মীদেরকে ঢাকা থেকে গ্রেফতার করে গায়েবী মামলার নাটক মঞ্চস্থ করে জেলহাজতে প্রেরণ করা হয়।
২৯ শে জুন ২০২৩ শনিবার বিএনপি’র অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক জুলুম নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ ও সরকারি আজ্ঞাবহ পেটোয়াবাহিনী। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান সহ অসংখ্য নেতাকর্মীদেরকে পিটিয়ে মারাত্মক জখম ও রক্তাক্ত করা হয়। মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা সহিংস কর্মসূচি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী চলমান যুগপৎ আন্দোলনকে দমন-পীড়ন, আটক, মামলা-হামলা, গ্রেপ্তার, গুজব দিয়ে মোকাবেলা করতে চায়, অবৈধ ক্ষমতার লালসায় নিমজ্জিত জন বিচ্ছিন্ন, গণ শত্রু শাসক যখন ক্ষমতার মসনদ হারানোর ভয়ে সন্ত্রস্ত থাকে ঠিক তখনই তারা জনগণকে নিজেদের প্রতিপক্ষ ভাবতে শুরু করে বলে উল্লেখ করেন তারা।
রাজশাহী মহানগর মহিলা দলের পক্ষ থেকে অনতিবিলম্বে তারেক রহমান ও জোবাইদা রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং মহাসমাবেশ থেকে শুরু করে অবস্থান কর্মসূচী-কে ঘিরে হামলা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।