শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহানগর যুবদল নেতা রিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়।

নেতৃবৃন্দ সোনাদিঘী লাইব্রেরী মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর সোনাদীঘির মোড় দিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে মালোপাড়াস্থ বিএনপি’র দলীয় অফিসের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুসহ মহানগর ও আটটি থানা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রিটন বলেন, আওয়ামী লীগের সামান্য একজন নেতা কিভাবে আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেষ্ঠ্য পুত্র তারেক রহমান কটুক্তি করতে পারে। আসলে এগুলো আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মদদে করছে ও বলছে। বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এই ধরনের অপমানজনক কথা মেনে নেবেনা। এই ধরনের শালীনতাহীন নেতাকে আইনের আওয়াতায় এনে দ্রুত বিচারের দাবী জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin