নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচী পালন করে ছাত্রদল।
ছাত্রদল নেতৃবৃন্দ কাদিরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর সোনাদীঘির মোড় হয়ে বড় রাস্তা জিরো পয়েন্ট থেকে মালোপাড়াস্থ বিএনপির দলীয় অফিসের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুর্তুজা ফামিন।
এছাড়াও রাজশাহী মহানগরের সকল থানা, কলেজ এবং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়ে বক্তারা আওয়ামী লীগ এর নেতা মান্নাফি কর্তৃক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার কড়া সমালোচনা করেন এবং তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।