রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তারেক রহমানের কারামুক্তি দিবসে জেলা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর ষষ্টিতলায় সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিমেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।
জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সামাদ, আলী হোসেন, আব্দুর রাজ্জাক, আবু হেনা কামরুজ্জামান, তোফায়েল হোসেন রাজু, রায়হানুল ইসলাম রায়হান, তানজিম তান টুটুল, জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক প্রফেসর আব্দুল মালেক, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত এবং জিয়া পরিষদ রাকাব কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল ওহাব।

এছাড়াও পবা উপজেলা বিএনপি’র যুগম্ আহবায়ক আব্দুল হালিম, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা বেগম, দপ্তর সম্পাদক রোমেলা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফেন্সি বেগম ও কোহিনুর বেগম উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপিকে নস্যাৎ করার জন্য বর্তমান সরকার নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সারাজীবন ষড়যন্ত্র করেই আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীসহ আওয়ামী লীগের সবাই ভয় পায় বিএনপিকে। তারা সকাল হলেই বিএনপি’র সমালোচনায় বসেন। বিএনপি’র যদি ক্ষমতা নাই থাকত তাহলে তাদের এত কেন গাত্রদাহ হয়। এখন আবার খোদ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার শুরু করেছেন। এটা দেশের জন্য এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের জন্য একটি লজ্জাস্কর বিষয় বলে তিনি উল্লেখ করেন।


তিনি বলেন, যারা যুদ্ধ করেছেন তাঁরাই জানেন কে মুক্তিযোদ্ধা আর কে বীর উত্তম, বীর প্রতিক ও বীর বিক্রম। আর যারা যুদ্ধের সময়ে পালিয়ে যেয়ে পার্শবর্তী দেশে বসে থেকে আমোদ ফুর্তিতে ব্যস্ত ছিলো তারা কিভাবে জানবে কারা এই দেশ স্বাধীন করেছিলেন। তবে যাই হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ এবং কবর নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র বিএনপি তথা দেশবাসী সহ্য করবে না। কোন রকম অঘটন ঘটালে দেশবাসী এর সমোচিত জবাব দবে বলে জানান সভাপতি। সেইসাথে সরকার পতনের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে বেগম জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত সদস্য, সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin