বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

দলীয় শৃংখলা ভঙ্গের কারনে সিরাজুল হককে দল থেকে বহিস্কার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক সিরাজুল হক-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষিয়টি নিশ্চিৎ হওয়া গেছে।

এদিকে বিএনপি রাজশাহী জেলা শাখা সুত্র থেকে জানা যায় সিরাজুল হক আগামী ৯মার্চ রাজশাহীর কাটাখালী পৌর নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে মেয়র পদে নির্বাচন করছেন। এছাড়াও তিনি গত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে গত বছরের ৬মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাইছার মেমোরিয়াল হাসপাতালে শিক্ষক সমাজের সাথে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় দলীয় শৃংখলা ভঙ্গ করে যোগদেন এবং তাঁর পক্ষে বক্তব্য রাখেন। এ সকল কারনেই তাঁকে দলের সমস্ত পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান জেলা বিএনপি’র একাধিক নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin