শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

দশম বারের মতো সভাপতি শেখ হাসিনা, তৃতীয় বার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

  • প্রকাশ সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৪০ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দশম বারের মতো দলটির প্রধান হিসেবে নির্বাচিত হলেন তিনি। এদিকে সাধারণ সম্পাদক পদে টানা তিন বারের মতো পুননির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

কাউন্সিল অধিবেশন শুরুর পর আট বিভাগের আট জন কাউন্সিলর বক্তব্য রাখেন। বাজেট উপস্থাপন এবং সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র উপস্থাপন করার পর সেগুলো অনুমোদন হয়। তারপর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচন করতে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে।

নতুন সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করা হয়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেন। দলটির ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে অর্পণ করা হয়। তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করতে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অপর দুই সদস্য হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান এবং উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। শেখ হাসিনা সম্মেলনস্থলে প্রবেশের পর জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সময় প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়।

এরপর আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাতে পুরনোদের সঙ্গে দেখা মিলেছে নতুন মুখেরও। এখন পর্যন্ত যাদের নাম জানা গেছে

সভাপতি
শেখ হাসিনা
সভাপতিমণ্ডলীর সদস্য
সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্ল্যাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শ্রী পীযূষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি।
সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের
যুগ্ম সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগের সবাই বহাল আছেন। তারা হলেন মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
কোষাধ্যক্ষ
কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
সম্পাদকমণ্ডলী
অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শ্রম বিষয়ক সম্পাদক ও উপপ্রচার বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়নি।
উপসম্পাদক
উপদফতর সম্পাদক সায়েম খান।
সাংগঠনিক সম্পাদক
সাংগঠনিক সম্পাদক পদে আছেন আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নতুন পদ পেয়েছেন সুজিত রায় নন্দী। তিনি আগের কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাখাওয়াত হোসেন বাদ পড়ছেন এবার।
গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে পরামর্শ করে দলীয় সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্যদের মনোনয়ন দেবেন। এ কারণে আজ কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। তবে এসব ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না বলেও দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin