রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দিনের আলো হিজড়া সংঘ ও বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের মানবাধিকার দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ আমাদের অধিকার, আমাদেও ভবিষ্যত, এখনই’ এই স্লোগানে বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘ ও বাঁচর আশা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেববাজারে জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ন্যায়বিচার সকলের অধিকার আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যে মানববন্ধনের সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনের আলো হিজড়া সংঘের সমন্বয়কারী আবু সাঈদ, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী আকতারুজ্জামান, দিনের আলো হিজড়া সংঘের সাবেক স্টাফ রায়হানুল হক রায়হানসহ হিজড়া সম্প্রদায়ের অন্যান্য জনগণ।

সভাপতির বক্তব্যে মোহনা বলেন, মানবাধিকার সকলেই সমানভাবে পাওয়ার অধিকার রয়েছে। কারন এদেশের সকল মানুষ সমান। এদেশে সংখ্যা লঘু বলে কোন শব্দ নাই। আইনের চোখে সবাই সমান। তিনি বলেন, হিজড়া জনগোষ্ঠির জনগণ অনেক ভাবেই সমাজে হেয় প্রতিপন্য হয়। তাদেরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তিনি বলেন, রাস্তাঘাটে চলাচলে, চিকিৎসা ক্ষেত্রে এবং কেনাকাটাতেও তারা বৈষম্যের স্বীকার হন। তিনি সবার জন্য মারবাধিকার সমানভাবে প্রয়োগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানববন্ধনে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, বিএনডাবলুএলএসহ অন্যান্য সংস্থা অংশগ্রহন করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin