রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দীর্ঘদিনের সমস্যা দূর হলো রাজশাহীর লক্ষ্মীপুর বাসীর

  • প্রকাশ সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর লক্ষ্মীপুর মোড় হতে কোর্ট ষ্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে খানা খন্দে ভরে ছিলো। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে এই রাস্তা সংস্কার, প্রসস্ত ড্রেন ও দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ করার জন্য চার কোটি বাষট্টি লক্ষ টাকার প্রকল্প প্রদান করে। নানা কারনে এই রাস্তার কাজ সম্পূর্ণ করতে বিলম্ব হওয়ায় জনগণ বিশেষ করে রোগিরা বেশী ভোগান্তিতে পড়েছিলো।

আজ বুধবার সকালে জনগণের ভোগান্তি দূর করার জন্য রাস্তার কার্পেটিং এর কাজ শুরু করা হয়। রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, রাস্তার কার্পেটিং এর কাজের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, লক্ষ্মীপুর মোড় হতে ঝাউতলা মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ অসমাপ্ত ছিলো। বাকী রাস্তার কাজ বেশ আগেই কার্পেটিং করা হয়েছে। তিনি বলেন, বিশেষ করে লক্ষ্মীপুর মোড় হতে ঝাউতলা পর্যন্ত রাস্তাটি বেশী গুরুত্বপূর্ণ। কারন এই রাস্তার দুইধারে রয়েছে বেসরকারী হাসপাতাল, ডায়গণষ্টিক সেন্টার ও বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার।

রোগিদের এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হতো। কিন্তু এখন থেকে কোন পথচারী ও রোগিদের আর কষ্ট হবেনা বলে জানান তিনি। এই রাস্তাটি সংস্কার করে দেয়ার জন্য রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামার লিটনকে ধন্যবাদ জানান টুকু। তিনি আরো বলেন, তার ওয়ার্ডের প্রায় সকল রাস্তার কাজ শেষের দিকে। দীর্ঘদিনের সমস্যা নগরীর বাকীর মোড় হতে প্যারামেডিকেল পর্যন্ত রাস্তা। এই রাস্তার পিডিবি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সামান্য বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানিতে ডুবে থাকতো। সে রাস্তা ইতোমধ্যে উঁচু করে কার্পেটিং করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও কিছু গলির রাস্তার কাজ চলমান রয়েছে। এগুলো দ্রুত শেষ করে জনগণের সমস্যা লাঘব করা হবে উল্লেখ করেন কাউন্সিলর টুকু।

এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী ও ফকরুল আহম্মেদ শিশির ও সমাজ সেবনক শামীম আহম্মেদসহ অন্যানরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin