বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

দীর্ঘ একযুগ পরে পবার হরিয়ান ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সীমানা পুনঃনির্ধারণ ছাড়াই আগামী ১৭ জুলাই পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পবার হরিয়ান ইউনিয়ন পরিষদসহ সারা দেশের বিভিন্ন জেলার ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। আগামী ১৮ জুন মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল। যাচাই-বাছাই আগামী ১৯ জুন। প্রার্থীতা প্রত্যাহার ২৫ জুন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।
সীমানা জটিলতার জন্য এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সীমানা পুনঃনির্ধারণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সীমানা পুনঃনির্ধারণ। এই ইউনিয়নের দু’টি ওয়ার্ড পদ্মা নদীর ওপারে হওয়ায় ইউপি’র বিভিন্ন সেবা নিতে চরবাসীর যে দুর্ভোগ পোহাতে হয়। চরবাসীর দীর্ঘদিনের দাবি স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ গঠনের। যা অধরায় থেকে গেল। এছাড়াও বর্তমানে ঐসব ওয়ার্ডের বেশকিছু এলাকা নদীগর্ভে বিলিন হয়েছে বলে জানান গেছে।
জানা গেছে, ২০০২ সালের ১৫ ডিসেম্বর হরিয়ান ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে কাটাখালী পৌরসভা গঠিত হয়। তখন স্থানীয় সরকারের প্রতিষ্ঠান গঠনের নিয়ম ও শর্তকে (সীমানা বিষয়ে) তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনিভাবে কাটাখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। মৌজাগুলো হচ্ছে মাসকাটাদিঘী, সমসাদিপুর, বাখরাবাদ, শ্যামপুর ও কাপাসিয়া।
জানা যায়, কাটাখালী পৌরসভার হওয়ার পওে সিমানা নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেয়। যা ২০ বছরেও সমাধানে আসেনি। অথচ ওয়ার্ডসমূহের সীমানা নির্ধারণের ক্ষেত্রে এলাকার ভৌগোলিক অখন্ডতা এবং জনসংখ্যার বিন্যাস ও প্রশাসনিক সুবিধাদির প্রতি লক্ষ্য রেখে ওয়ার্ড বিন্যাসের শর্ত রয়েছে। উল্লেখ্য গত ২০১১ সালে সর্বশেষ এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এখন ২০২৩সাল। দীর্ঘ একযুগ পরে এই নির্চাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin