রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দুর্গাপূজা উপলক্ষে পাঁচ শতাধিক শাড়ি উপহার দিলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক নারীকে শাড়ি উপহার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার বিকেলে রাজশাহী ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন মেয়র।

এ সময় সিটি মেয়র বলেন, রাজশাহী শান্তির নগরী। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। নগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে। প্রতি বছরের ন্যায় এবারো উৎসাহ উদ্বীপনায় দুর্গাপূজা পূজা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার ঘোষ।
সাধারণ সম্পাদক এ্যাভোকেট সরৎ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক সাধন কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরীর সকল থানা সভাপতি ও সাধারণ সম্পাদক, মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান পূূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহিলা ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin