বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

দুর্নীতিতে ইতিহাস গড়েছে এই সরকার:মিলন

  • প্রকাশ সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: শুকনা মরিচ পানিতে দিলে কখনো কাঁচা হয়না। কাঁঠাল দিয়ে কখনো বার্গার হয়না, তেল ছাড়া রান্না হয়না তরকারী, আর মিষ্টি কুমড়া দিয়ে হয়না কখনো বেগুনি, তেমনি এই অবৈধ সরকার দিয়ে কখনো হয়না দেশের উন্নয়ন। এই সরকার দেশটাকে বিক্রি করে করে দিয়ে। দেশে যেমন কোন কিছুর লাগাম নাই। তেমনি এই সরকার প্রধানের মুখে নেই কোন লাগাম। শুকনা মরিচ যদি পানিতে দিয়ে কাঁচা করা যেত, তাহলে বৃদ্ধদেরও যৌবনে ফিরিয়ে আনা যেত বলে মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি সোমবার পবা উপজলো বএিনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও হরিপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মরহুম কাইমুদ্দিন দুলাল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। তিনি বলেন এই সরকার মেগা প্রকল্পের নামে মেগা মেগা অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে। শুধু তাইনয় ফ্যাসিস্ট ও অবৈধ প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় আমেরিকার শত শত কোটি টাকার তেরটি বাড়ি মালিক হয়েছেন। শুধু তাইনয় ডিজিটালের নামে বাংলাদেশকে নি:শ^ করে ফেলেছে। শুধু অর্থ লোপাট নয় দেশের গণগন্ত্র বিনষ্ট করে একনায়কতন্ত্র কায়েম করেছে। দিনের ভোট রাতে করে ক্ষমতায় বসে আছে। আগামী দ্বাদশ নির্বাচনে একই স্বপ্ন দেখছে এই ভোটচোর সরকার।

মিলন আরো বলেন, এই সরকার জনগণকে নিয়ে তামাশা শুরু করেছে। জনগণকে জিম্মি করে যখন যা ইচ্ছা তাই করছে এবং বলছে। এই জুলুমবাজ সরকারকে আর কোনভাবেই ক্ষমতায় থাকতে দেয়া হবেনা। গণতন্ত্র প্রতিষ্ঠাসহ বিএনপি দশ দফাকে এক দফায় পরিণত করেনস সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন আগামীতে আরো কঠোর থেকে কঠোর হবে। মামলা, হামলা, আটক, নির্যাতন ও গুমের ভয় না করে সরকার পতনের এই একদফা আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে মরহুম কাইমুদ্দিন দুলাল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত করা হয়।

হরিপুর ইউপি সাবকে চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থতি থেকে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, বিএনপি পবা উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য গোলাম মুজাহিদ ও নওহাটা পৌর বিএনপি’র সদস্য মামুনুল সরকার জেড।

উপস্থিত ছিলেন বিএনপি হুজুরীপাড়া ইউনিয়নের আহ্বায়ক বিডিআির আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোতাহার হোসেন, বিএনপি হরিয়ান ইউনিয়নের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা, বিএনপি দামকুড়া ইউনিয়নের আহ্বায়ক এনামুল হক কনক, সদস্য সচিব নওশাদ আলী মেম্বর, বিএনপি দর্শনপাড়া ইউনিয়নের আহ্বায়ক আব্দুল সালাম, বিএনপি হড়গ্রাম ইউনিয়নের আহ্বায়ক আনারুল ইসলাম।

যুবদল পবা উপজেলার সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক বাবু আহম্মেদ, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আখতারুজ্জামান, কৃষক দল পবা উপজেলার আহ্বায়ক শরফিুল ইসলাম, জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম ও হাসান আলী ও নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin