শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

দেশের গণতন্ত্র ও উন্নয়ন ফিরিয়ে এনেছে আওয়ামীলীগ: আসাদ

  • প্রকাশ সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের গণতন্ত্র ও উন্নয়ন ফিরিয়ে এনেছে আওয়ামীলীগ বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সোমবার বিকেল ৪টায় রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুর বাজারে জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান আওয়ামী লীগের। একসময় আমরা রাজপথে এই ম্লোগান দিয়েছি। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য এই স্লোগান দিয়েই সংগ্রাম করে আজকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। সেই সাথে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। আসাদ বলেন, আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশ এগিয়ে যাবে। আর কেউ বাংলাদেশকে পিছু টানতে পারবে না। আগামীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ পরিণত হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, এই সরকারের আমসলে কৃষিতে বিপ্লব ঘঠেছে। দেশের প্রতিচি সেক্টরে উন্নয়ন হয়েছে। পৃথিবী জুওে এতো সমস্যা তার পরেও বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ন রয়েছে। এদেশের মানুষ কেউ না খেয়ে নেই বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের আমলে দেশে সন্ত্রাস ছাড়া আর কিছুই ছিলোনা। কৃষক সার নিয়ে মারামারী করতো। বিদ্যুতের জন্য মানুষ হাহাকার করতো, কিন্তু এখন তা নেই। দেশ এখন উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন ডালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘাসি গ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মিরাজুল আলম, রাকিবুল আলম, কামরান ইয়ামিন আবু রায়হান মাসুদ, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এনামুল ও আওয়ামী লীগ নেতা।

এছাড়াও সুলতান মাস্টার সাবেক ছাত্রনেতা মোহনপুরের বেল্লা,আজাহার, রাজশাহী জেলা যুবলীগের সহসভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, কাটাখালী পৌরসভার ওর্য়াড ৪ নং ওয়ার্ড সভাপতি মানিক ৮ নং ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ মোহাম্মদ বজলুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দিলবর, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম কালু, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম নুহু ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ আওয়ামীলীগ ও অনান্য সংগঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin