শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগরীর কয়েরদাঁড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক পিটারের ইন্তেকাল পবায় বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে ‘বিশ্ব পানি দিবস’র আলোচনা শিক্ষা মানুষকে আলোকিত করে: প্রশাসক রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি রাজশাহীতে সাতদিনব্যাপি কারাতে প্রশিক্ষণ সমাপ্ত শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতা শামীম এর সংবাদ সম্মেলন রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসবে অসাম্প্রদায়িক চেতনার বার্তা বর্ণিল আয়োজনে পবায় বৈশাখী শোভাযাত্রা দীর্ঘদিনের মানষিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন

দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন : মিলন 

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক : আসছে ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পবা মোহনপুরবাসিসহ দেশের আপামর  জনসাধারণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন বলে উল্লেখ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ  ও পুনর্বাসন বিষয়ক  সহ -সম্পাদক, রাজশাহী   মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বুধবার সকাল থেকে মোহনপুর উপজেলার মৌগাছি   ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় নির্বাচনী  গণসংযোগের  সময় সংক্ষিপ্ত পথ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,  পবা- মোহনপুরসহ  দেশে ধানের শীষের জোয়ার বইছে। এই জোয়ার নিয়ে যতই ষড়যন্ত্র করুক রাজশাহী বিভাগের প্রতিটি আসনে ধানের শীষ বিজয়ী হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দলকে নিশ্চিহ্ন করতে পতিত সরকারের প্রধানমন্ত্রী বহু চেষ্টা করেছেন। তার সাথে স্বাধীনতা বিরোধী আরেকটি দল জোট হয়ে বিএনপি’র পিছনে লেগে ছিল। কিন্তু তবুও বিএনপির এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারেনি। কারণ বিএনপিকে দেশের জনগণ ভালবাসে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বিএনপি দেশ সেবার সুযোগ পেলে নারীদের অধিকার ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেবে। তাদেরকে ফ্যামিলি কার্ড , কৃষির উন্নয়নে কৃষিতে  ভর্তুকি সহ কৃষকদের মধ্যে কৃষি কার্ড  বিতরণ করা সহ শেষ কার্য সহজ করতে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। যে সকল খাল দখল  কিংবা ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে সেগুলো পুন সংস্কার করা হবে এবং দখলকৃত খালগুলো উদ্ধার করা হবে বলে উল্লেখ করেন মিলন।
মিলন আরো বলেন, পবা মোহনপুরের জনগণ ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা  করছে । ১২ তারিখে তারা সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মোহনপুরে যত রাস্তাঘাট আছে  সবগুলো রাস্তাঘাট সংস্কার এবং নতুন করে রাস্তা তৈরি করা হবে, যাতে করে জনগণ নির্বিঘ্নে চলচল করতে পারে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, ঠাকুর ও পুরোহিত সহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সবাইকে ভাতা এর আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা কে বাধ্যতামূলক করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে একটা সুস্থ  ও সুন্দর জাতি গঠন করতে হলে ক্রীড়ার  কোন বিকল্প নাই। তিনি বলেন, বিএনপির সর্বদা অহিংস রাজনীতি করে। এজন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পেছনের দিকের অভিজ্ঞতা নেয়া যেতে পারে কিন্তু পেছনের দিকে আর ফিরে যাওয়ার  কোন অবকাশ নেই। এজন্য আগামীতে একটি সুন্দর দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে  হবে। এজন্য কোন প্রতিহিংসা নয় দল মত নির্বিশেষে তিনি ধানের শীর্ষে ভোট প্রার্থনা করেন।

এদিকে এমপি প্রার্থী এডভোকেট শফিকুল  হক মিলন অত্র ইউনিয়নে আসার সাথে সাথে জনগণের মধ্যে একটি উৎসাহের সৃষ্টি হয়। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ ও সমর্থকরা তাকে সাদরে গ্রহণ করেন এবং অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় একসঙ্গে তারা ধানের শীষে প্রচারণা চালান। এ সময় রাস্তার ধারে এবং মোড়ে মোড়ে নারী পুরুষ ভোটার ও সাধারণ জনগণদের  দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেন তারা দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলে নারী-পুরুষ সবাই বলেন, যাকে ভোট দিবেন তাকে সামনে থেকে দেখার জন্য এবং কথা বলার জন্য দাঁড়িয়ে আছেন। সংসদ সদস্য প্রার্থী সেখানে পৌঁছা মাত্র তারা ধানের শীর্ষ স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ভোটাররা ধানের শীষে  ভোট প্রদান করবেন  বলে প্রতিশ্রুতি দেন। তারা আরো বলেন,  পতিত সরকারের আমলে তারা অনেকভাবে  নির্যাতিত ও  অত্যাচারিত  হয়েছেন। তাদের স্বামী সন্তানরা দিনের পর দিনের পর  দিন, রাতের পর রাত বাড়ির বাইরে থাকায় সংসার পরিচালনা করতে  তাদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আগামীতে এই পরিস্থিতি যেন আর না হয় সেজন্য  তারা ধানের শীষে ভোট প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন  মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন ও সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মৌগাছি  ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ  ও সদস্য সচিব হাটা পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রহমান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin