রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দ্বিতীয় দফায় ২০০ মে.টন তরল অক্সিজেন এলো ভারত থেকে

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : ভারত থেকে আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) চালান নিয়ে ট্রেনটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে পৌঁছায়। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি পৌঁছায় বলে জানান বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

সাইদুজ্জামান জানান, রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে অক্সিজেন নামিয়ে ট্রেনটি এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে। মঙ্গলবার ভারতের সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। এই চালানটি তরল মেডিক্যাল অক্সিজেনের মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

জানা গেছে, করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী এই তরল মেডিক্যাল অক্সিজেনের আমদানিকারক ‘লিন্ডে বাংলাদেশ’। রফতানিকারক ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশন দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ট্রেনটিকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে অক্সিজেন এক্সপ্রেসের প্রথম চালান বেনাপোল রেলওয়ে স্টেশন পৌঁছে। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যের ৪৮০টি এলাকায় তরল অক্সিজেন সরবরাহের জন্য দেশটির রেলওয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin