নিজস্ব প্রতিবেদক: চলছে বর্ষা মৌসুম। এই মৌসুমে প্রায় সারাদিন আকাশ মেঘলা থাকে। সেইসাথে অঝড়ে ঝরে বৃষ্টি। বৃষ্টির কারনে কৃষক খুশি হলেও অনেকেই পরে বিড়ম্বনায়। কিন্তু এবার কৃষক থেকে শুরু করে সকল পেশার মানুষ পরেছেন বিড়ম্বনায়। কিন্তু বৃষ্টির কারনে নয়। অনাবৃষ্টির কারনে। সেইসাথে প্রচন্ড গরমে মানুষসহ প্রাণীকুল অতিকষ্টে দিন পার করছেন। গরমে ও তাপদাহে পুড়ছে অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীও।

প্রচন্ড তাপদাহের মধ্যে পানি পিপাসু জনগণকে ঠান্ডা লেবু শরবত পান করিয়ে পিপাসা মেটানোর চেষ্টা করছেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও তার ছেলে তওসিফ আজাদ। বাবা ছেলে মিলে দ্বিতীয় দিনের মত এই সরবত পান করান। শুক্রবার বাদ জুম্মা দরগা জামে মসজিদের সামনে মুসল্লী ও রিক্সাচালকসহ অন্যান্য জনগণের মধ্যে এই শরবত প্রদান করেন। এসময়ে অত্র স্থানে জনগণের ভীড় জমে যায়।

এই মহতী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সুইট বলেন, এই গরমে জনগণকে তার ছেলে উদ্যোগ নেয়। তার উদ্যোগে তিনি সহযোগিতা করছেন মাত্র। তবে এত মানুষের সারা পাবেন এটা তিনি ভাবতে পারিনি। গরমে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সুইট।