নিজস্ব প্রতিবেদক: নওগার বদলগাছীতে বিরশা মুন্ডা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃটিশ বিরোধী আন্দোলন ও উলগুলানের মহান নেতা বিটশা মুন্ডার স্মরণে বৃহস্পতিবার বদলগাছী জেলা পরিষদ কাম কমিটি সেন্টারে বাংলাদেশ মুন্ডা স্টুডেন্টস্ এসোসিয়ান কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচার একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা জনাব বেনজামিন টুডু, মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির নির্বাহী সদস্য জনাব যোগেন্দ্রনাথ সরেন।

মানুয়েল সরেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি বিজয় পাহান, জাতীয় আদিবাসী পরিষদ বদলগাছি উপজেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি সরেস তমগড়িয়া, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি কার্তিক পাহান, সহকারী শিক্ষক রতন পাহান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন কমিটির সদস্য বিশ্বনাথ পাহানসহ আরো অনেকে। সভায় বিরশা জীবনী ও কর্মময় জীবন সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দ আলোকপাত করেন।