রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওহাটায় দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবায় নওহাটা স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুক্রবার সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির সদস্য এমদাদুল হক, জেল যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট. মশিউর রহমান ও জজ কোর্টের এপিপি এডভোকেট. রাকিবুল ইসলাম।

উল্লেখ্য, দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin