নিজস্ব প্রতিবেদক: আগামী মাসের ৩ তারিখ রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা অনুষ্টিত হয়। ওয়ার্ড বিএনপি র সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য, নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক, সাবেক মেয়র মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াদুদ হাসান পিন্টু, পৌর বিএনপি র সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত করা হয়। সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মনির হোসেন, রায়হানুল আলম ও মাইনুল ইসলাম।