রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওহাটা পৌর বিএনপি’র দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটা পৌর বিএনপি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নওহাটা স্কুল মাঠে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মাহনগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক ও অত্র পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, পবা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রেজাউল করিম, সদস্যসচিব রেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মজিবর রহমান, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেন, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রানা শেখ, জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য গোলাম মোরতজা, মামুনুর সরকার, শরিফুর রহমান, পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন পারভেজ, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সাধারণ সম্পাদক মনি খান, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনসুর, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক রায়হান, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হেফাজ, সাধারণ সম্পাদক নকির, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল বারী,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

আরো উপস্থিত ছিলেন পবা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আহমদ, পৌর যুবদলের সাবেক আহবায়ক সুজন মোল্লা, যুগ্ম আহবায়ক তাইজুল, জামান, সোহেল, সুমন, আজাদ, জেলা ছাত্রদলের নেতা অন্তর, পবা সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম রাব্বানী, পবা ছাত্র দলের আহবায়ক আল আমিন,সদস্য সচিব হাফিজ, পৌর ছাএদলের আহবায়ক সোহেল ও সদস্য সচিব ফয়সালসহ বিএনপি, অঙ্গ ও সহযেগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের উন্নয়নের রুপকার। তিনি দেশকে সারা বিশ্বের নিকট পরিচিত করে তুলতে নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছিলেণন। তিনি দেশের মানুষের খাদ্যের অভাব দূর করতে তিনি কৃষিকে ঢেলে সাজিয়ে ছিলেন। নতুন নতুন জাতের ফসল এবং সেচের ব্যবস্থা করে দেশকে দুর্ভিক্ষ থেকে উত্তরণ করে ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গনতন্ত্রের সিংহ পুরুষ। তিনি বাকশাল থেকে দেশের মানুষকে বাঁচাতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সংবাদ পত্রের অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু বর্তমান এই ফ্যাসিস্ট সরকার সব কিছুর কণ্ঠরোধ করে ধরেছে। দ্রুত সরকারকে না হঠালে দেশর অবস্থা আরো ভয়াবহ হবে বলে তিনি উল্লেখ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin