রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওহাটা পৌর বিএনপি’র প্রচারণামূলক মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাগধানীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র আহবায়ক শেখ মকবুল হোসেন। কেন্দ্র ঘোষিত সারাদেশের বিভাগ সমুহে এই কর্মসূচী পালিত হয়ে আসছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বিদ্যুতে ঘন ঘন লোডসেডিং, জ্বালানী ও ভোজ্য তেলসহ নিত্যপন্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন ও বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় আহ্বায়ক বলেন, আগামী ৩ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশকে যে কোনমূল্যে জনসমুত্রে পরিণত করতে হবে। সরকার ও তার পেটয়াবাহিনী এখন থেকে বাধা দেয়া শুরু করেছে। খুলনার সমাবেশকে ঘিরে যানবাহন মালিক সমিতিকে ভয় দেখিয়ে দুইদিন বাসসহ অন্যান্য যানবাহন বন্ধ করে দিয়েছে। কিন্তু এতেও লাভ হবেনা। রাজশাহীতেও এমন পরিস্থিতি হবে। উদ্ভুত এই পরিস্থিতি মোকাবেলা করেই সভাস্থলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। এসময়ে অত্র এলাকার স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin