বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও নওহাটা পৌর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম ডা. জাহাঙ্গীর খান সহ মৃত্যুবরণকারী সকল নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।

নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কেশর হাট পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো, বিএনপি নেতা কাজিম উদ্দিন চেয়ারম্যান, রাজশাহী বার সমিতির সাবেক সাধারণ স্মপাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, সহ-সভাপতি সুলতান আহমেদ ও মোজাফাফর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ।

এছাড়াও সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে বেগম জিয়াসহ সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আশুরোগ মুক্তি, মৃতুবরণকারী ও আন্দোলনে নিহত সকল নেতাকর্মী এবং মৃত সকল মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে ইফতার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin