শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নগরীতে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ছেলের বউ ও তার পিতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়ে ও তার পিতা। ছেলের বউ ও তার পিতা- মেয়ের শ্বশুর-শ্বাশুড়ী ও জামাইয়ের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে এই সংবাদ সম্মেলন করেন। শনিবার দুপুরে রাজশাহী ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান তারা।
মেয়ের পিতা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরে ১৪ নভেম্বর তার মেয়ের শ্বশুর রাজশাহী হড়গ্রাম এলাকার আইনুল হক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে যেসব কথা তিনি বলেছেন তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন। নিজেদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টায় শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
তিনি আরো উল্লেখ করেন ২০২২ সালের ২৩ এপ্রিল তার অন্ত:সত্বা মেয়েকে মারপিট করে। নিজেদের বাঁচানোর জন্য দীর্ঘ নয় মাস পরে চলতি বছরের ২৪ জানুয়ারী কাশিয়াডাঙ্গা থানায় তাদের নামে জিডি করেন শশুর বাড়ির লোকেরা। আইনুল হক আরো বলেন,তারা নাকি তাদের ওপরই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। এ দেশে মেয়ের ডিভোর্সের আগে তার শ্বশুর বাড়িতে সন্ত্রাসী আক্রমণ করে-বিষয়টি শুধুই মিথ্যা নয় বরং একেবারে হাস্যকর বলে তিনি দাবী করেন।
তিনি বলেন, স্ত্রী তার স্বামীর নিকট শিশু জন্ম দেয়া ও যাবতীয় খরচের জন্য টাকা চাইতেই পারে। দেখতে হবে সে টাকা দিয়েছে কিনা। ফরেন রেমিট্যান্সতো দুরের কথা, প্রসূতি মাতার জন্য তার স্বামী ও শ্বশুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা মেয়েকে নির্যাতন করে তাড়িয়ে দেয়। মেয়ের ও আগত শিশুর সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসা ব্যয়ও তিনিই করেছেন। নাতীকে একটি সোনার চেইনও উপহার দিয়েছেন তিনি বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলেনে তিনি বলেন, মেয়ের বিয়েতে পাঁচ ভরি স্বর্ণালংকার, জামাইকে একটি হীরার আংটি ও একটি সোনার চেন এবং ঘর সাজানোর জন্য প্রায় চার লক্ষ টাকার ফার্নিচার দিয়েছিলেন। অথচ সেই অলংকারাদী বিবাহের পর হতে মেয়ের শ্বাশুড়ী তার হেফাজতে রাখতেন। তার মেয়েকে শখ করে বেড়ানোর সময়েও গহনা পরিধান করে বাবার বাড়ীতে আসতে দেয়নি তারা। এমনকি মেয়ে যেদিন থেকে গহনা নিজের কাছে রাখতে চেয়েছে, তারপর থেকে মেয়ের উপর অন্যায় অত্যাচার আরো বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আবার বিদেশ থেকে মোবাইলে ” জামাই ” পাঁচ লক্ষ টাকার দাবী করেন, তা না দিলে গহনা বিক্রির প্রস্তাব দেয়। সন্তান হলে সন্তানকে ২২ ক্যারেট সোনার আট আনার একটি স্বর্ণের চেইন ও সন্তান হওয়ার যাবতীয় খরচ মেয়ের বাবাকে বহন করতে হবে। শ্বাশুড়ী বলেন, এটার কোন ছাড় নেই। তিনি জানান তারা সন্ত্রসী বা দুষ্কৃতিকারী নন। বরং মেয়ের শ্বশুর আইনুল হকের বিরুদ্ধে খুনের মামলা এবং সে দীর্ঘদিন যাবত চাকরীচ্যূত ছিলেন। আইনুল হক সংবাদ সম্মেলনে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত তথ্য পরিবেশন করে যে সংবাদ প্রকাশ করেছেন তিনি সেই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে আবেদন করেন নজরুল ইসলাম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin