শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নগরীর বালিয়াপুকুরে গোলাগুলির ঘটনায় আটক: ৪

  • প্রকাশ সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলায় বোয়ালিয় থানা পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো চন্দ্রিমা থানারর অন্তর্গত ভদ্রা এলাকার বারু শেখ এর ছেলে আরিফ(৩৩), বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকার মোল্লামিল এর ছেলে রুবেল(৩৬) ও মেহেরচন্ডী কড়ইতলা এলাকার রজব আলীর ছেলে শাকিল(২৫) ও সজল(২৭)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই এজহারভূক্ত আসামী। অন্য আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর নগরীর বালিয়াপুকুর বটতলা এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান এবং বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায় আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫)। তার ডান পায়ে গুলি লাগে। সংঘর্ষের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সে সময়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়ে ছিলো, সন্ধ্যায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় একটি স্থানীয় দুই যুবকের পুর্বশত্রুতা ও মারামারির ঘটনার আপস মিমাংসার শালিস বৈঠক বসে। সেখানে তরিকুল ইসলাম তরিক একটি পক্ষের হয়ে কথা বলেন। এক পর্যায়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তরিক উত্তেজিত হয়ে ওয়ার্ড কাউন্সিলর মনিরকে গালাগালিজ করে এবং শালিস বৈঠক থেকে চলে যায়।

এ বিষয়ে আরএমপি বোয়ালিয়া থানার ইনচার্জ (ওসি) সোহ্রাওয়ার্দী হোসেন বলেন, অন্যান্র আসামীদের আটকের চেষ্টা চলছে। সকল আসামীকে আটক কওে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin