রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীর ম্যাচ ফ্যাক্টরি রোড় এলাকায় ঈদগা সংলগ্ন ড্রেন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশ সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৮৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ নগরীর ম্যাচ ফ্যাক্টরি রোড় এলাকায় ঈদগা মাঠের পাশের এক ড্রেনের ভেতর থেকে লাশটি উদ্ধার করে।

মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। প্রাথমিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্তার হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে একদিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ড্রেনের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে থানায় এখন একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin