শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নগরীর সড়ক বিভাজকের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা পরিদর্শনে রাসিক মেয়র, থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশ সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ঘটনায় বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দেন এবং স্থায়ী বাসিন্দাদের সজাগ থাকার অনুরোধ জানান রাসিক মেয়র।

এ ব্যাপারে রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, রাসিক মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন স্যারে দিক নির্দেশনায় নগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছে। পরিবেশ কর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কাহারা বহরমপুর রেল ক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন কেটে ফেলেছে। এরমধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ রয়েছে। এছাড়া আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin